শিরোনাম
শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন
শুক্রবার ০৩ জুলাই ২০২৬
শুক্রবার ০৩ জুলাই ২০২৬

ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় ছোট হচ্ছে বিমানের বহর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় ছোট হচ্ছে বিমানের বহর। আসন্ন হজ মৌসুমে যাত্রী পরিবহন এবং মেয়াদোত্তীর্ণ উড়োজাহাজের ঘাটতি পূরণে রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন করে দুটি উড়োজাহাজ ভাড়ার উদ্যোগ নেয়। কিন্তু তিন দফা দরপত্র আহ্বান করেও কোনো সাড়া পায়নি। শেষ চেষ্টা হিসাবে সর্বশেষ চতুর্থ দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। দফায় দফায় দরপত্র আহ্বান করেও ভাড়ায় কাঙ্ক্ষিত উড়োজাহাজ আনতে না পারায় বাংলাদেশ বিমানের আগামীতে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়ছে। বিদ্যমান অবস্থায় চলতি মৌসুমে হজযাত্রীদের সেবা দিতে বিমানের বিভিন্ন রুটের ফ্লাইট সমন্বয় করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংশ্লিষ্ট সূতে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ভাড়ায় আনা দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। চলতি বছর সেগুলোর চুক্তির মেয়াদ শেষ হবে। বিগত সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি ১০টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছিল। বোয়িং নাকি এয়ারবাসের উড়োজাহাজ নেয়া হবে, তা নিয়ে আলোচনা ও দরকষাকষি চলছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। তার বদলে দুটি উড়োজাহাজ ভাড়ায় আনার সিদ্ধান্ত হয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর বোয়িং ৭৩৭-৮ মডেলের দুটি উড়োজাহাজ লিজের জন্য প্রথম দফা দরপত্র আহ্বান করে বিমান। 


সূত্র জানায়, উড়োজাহাজ ভাড়ার আহ্বানকৃত বিমানের দরপত্রে বলা হয়, বিমান ছয় বছরের জন্যউড়োজাহাজ দুটি লিজ নেবে। এর মধ্যে প্রথম উড়োজাহাজটি চলতি বছরের ১ ফেব্রুয়ারি ও দ্বিতীয় উড়োজাহাজটি ১ এপ্রিলের মধ্যে বিমানের বহরে যুক্ত করার কথা বলা হয়। ভাড়ায় আনা উড়োজাহাজগুলো দিয়ে চলতি হজ মৌসুমে যাত্রী পরিবহনের পরিকল্পনা ছিল। সেজন্য সেগুলো বহরে যুক্ত করার সময়সীমা ১ এপ্রিল নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও বিমান কাঙ্ক্ষিত উড়োজাহাজ বহরে আনতে পারেনি। এখন বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলো দিয়ে ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট শুরু করা হচ্ছে। আর হজ ফ্লাইটের জন্য কিছু ফ্লাইট সমন্বয় করা হবে। কিছু রুট সমন্বয় করা হবে। তাতে কোনো কোনো রুটে কমতে পারে ফ্লাইটের সংখ্যা।


সূত্র আরো জানায়, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে। তার মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৬টি বোয়িং ৭৩৭ ও ৫টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। এগুলো দিয়ে ২৩টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে বিমান ফ্লাইট পরিচালনা করছে। কিন্তু চলতি বছর ভাড়ায় আনা দুটির চুক্তির মেয়াদ শেষ হলে ১৯-এ নেমে আসবে বিমানের উড়োজাহাজের সংখ্যা। তাতে বিমানের ফ্লাইট পরিচালনায় একটু সমস্যা তৈরি হতে পারে। কারণ সামপ্রতিক বছরগুলোয় বিমানের যাত্রী পরিবহনের হার বেড়েছে। প্রচুর মানুষ এখন বিমানে ভ্রমণ করছে। এমন অবস্থায় বহর ছোট হয়ে এলে সমস্যা বাড়া স্বাভাবিক। কিন্তু উড়োজাহাজ ভাড়া না পাওয়া গেলে কি করা যাবে। 


এদিকে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান জানান, বিমান দুটি উড়োজাহাজ লিজ নেয়ার জন্য গত কয়েক মাসে একাধিকবার দরপত্র আহ্বান করেছে। তিনবার আহ্বান করেও কোনো উড়োজাহাজ পাওয়া যায়নি। শেষ চেষ্টা হিসেবে আরেকটা দরপত্র আহ্বান করে ৭ এপ্রিল উন্মুক্ত হয়েছে। যেসব দরপত্র জমা পড়বে, সেগুলো মূল্যায়নের পর সর্বনিম্ন দরদাতার কাছ থেকে উড়োজাহাজ ভাড়া নেয়া হবে। কিন্তু এবারো যদি উড়োজাহাজ সংগ্রহ না করা যায় তাহলে হয়তো কোনো একটা বিকল্প ব্যবস্থা করা হবে।


আরও খবর




শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত

হালুয়াঘাট হাসপাতালে শিশুর স্বর্ণের চেইন চুরি: সিসিটিভির সূত্রে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ইউজিসির ১৪ তলা আবাসিক ভবনের নকশা ও ডিপিপি প্রণয়নের দায়িত্ব পেল ডুয়েট

গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি