শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

যত্রতত্র ঝুঁকিপূর্ণ কেমিক্যাল মজুত, অথচ বিপুল ব্যয়ে নির্মিত সরকারি গুদাম অব্যবহৃত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। বসতঘর ও আশপাশের এলাকায় দাহ্য রাসায়নিক মজুত করছে অসাধু ব্যবসায়ীরা। অথচ খালি পড়ে আছে সরকারের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রাসায়নিক গুদাম। প্রশাসনের বিভিন্ন সংস্থাও একে অপরের ওপর দায় চাপাতে ব্যস্ত।


২০১০ সালের ৩ জুন পুরনো ঢাকার নিমতলীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন; ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুন কেড়ে নেয় আরও ৭১ প্রাণ।


এরপর ২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ১৩ দমকল কর্মীসহ ৫১ জনের। সবশেষ গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারান তিন ফায়ার ফাইটারসহ চারজন। ভয়াবহ এসব দুর্ঘটনার পেছনে রয়েছে কেমিক্যাল।


রাসায়নিক গুদাম সম্পৃক্ত দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) মাধ্যমে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউজ নির্মাণ করা হয়।


প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণ প্রতিরোধী উপকরণ, ফায়ার সেন্সর, স্বয়ংক্রিয় ফোম সাপ্রেশন, সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ও প্রাকৃতিক ভেন্টিলেশনের মতো আধুনিক সুবিধা রয়েছে সেখানে।


সাতটি পৃথক গুদাম, পানি সংরক্ষণাগার, ক্যান্টিন ও অফিস কক্ষ— সব মিলিয়ে সবচেয়ে উন্নত উপকরণ দিয়ে রাসায়নিক গুদামগুলো নির্মাণ করা হয়।


অথচ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এ গুদাম ফেলে গাজীপুরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ আর ঘিঞ্জি এলাকায় গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদামগুলো।


অন্যদিকে, টঙ্গীর ব্যাংক মাঠ এলাকাতেও গড়ে উঠেছে অবৈধ, ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে মজুদ আছে দাহ্য রাসায়নিক দ্রব্য। গুদামের ভেতর চলছে ধূমপান, পাশেই খাবার হোটেল আর গ্যাস সিলিন্ডারের ডিপো। যেকোনো মুহূর্তে এলাকাটি পরিণত হতে পারে মৃত্যুকূপে।


ভয়াবহতার এখানেই শেষ নয়, এর মাত্র ২০০ গজ দূরেই টঙ্গীর সমবায় কমপ্লেক্স ভবনজুড়ে চলছে কেমিক্যাল ব্যবসা। সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতেই ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন সাংবাদিকরা।


এ মার্কেটেই মজুত করা হয় সোডিয়াম হাইড্রো সালফাইট, হাইড্রোজেন পার অক্সাইডসহ ভয়ঙ্কর দাহ্য রাসায়নিক। যদিও বিষয়টি অস্বীকার করেন ব্যবসায়ী ও মার্কেট কমিটির নেতারা।


ফায়ার সার্ভিস বলছে, কিছু প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে ফায়ার লাইসেন্স পেলেও, কেমিক্যাল ব্যবসা চালানোর জন্য শুধু এই লাইসেন্স যথেষ্ট নয়।


গাজীপুরজুড়ে ঠিক কতগুলো কেমিক্যাল গুদাম রয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছেই। আইনি সীমাবদ্ধতায় পুলিশও নিতে পারছে না কঠোর ব্যবস্থা। তবে বিস্ফোরক পরিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দেয় পুলিশ। 


আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬