শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

মধ্যনগরে ৬ কোটি টাকা নিয়ে উধাও ‘রূপসী বাংলা’ সমিতি, প্রতারিত গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :

বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে “মধ্যনগর রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” নামে একটি প্রতিষ্ঠান। প্রতারিত গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মধ্যনগর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


জানা গেছে, ২০২২ সালে সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে মধ্যনগর বাজারে কার্যক্রম শুরু করে সমিতিটি। নেত্রকোনার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমরী গ্রামের হাফেজ এরশাদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম এবং মধ্যনগরের স্থানীয় বাসিন্দা সৃতিভূষণ করের ছেলে অমিয় ভূষণ কর মন্টুর নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো। শুরু থেকেই উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ডিপিএস ও সঞ্চয় প্রকল্পে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়।

অভিযোগ রয়েছে, উপজেলার ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ তাদের প্রলোভনে পড়ে এই সমিতিতে অর্থ জমা রাখেন। প্রায় দুই মাস আগে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির দুই মালিক আত্মগোপনে চলে যান।

মানববন্ধনে বক্তারা জানান, রফিকুল ইসলাম ও অমিয় ভূষণ কর(মন্টু) গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অন্যত্র আরও তিনটি শাখা চালু করেন। দুই মাস আগে এক সভায় রফিকুল ইসলাম গ্রাহকদের আশ্বাস দিয়েছিলেন যে, সমিতির সম্পদ বিক্রি করে দ্রুত সকল পাওনা পরিশোধ করা হবে। কিন্তু এরপরই তারা গা ঢাকা দেন।

প্রতারিত গ্রাহকদের মধ্যে সেলুন কর্মী শক্তি ঋষি জানান, জীবনের সঞ্চিত ৯ লাখ টাকা হারিয়ে তিনি এখন নিঃস্ব। লাকী তালুকদার বলেন, বোনের বিয়ের জন্য জমা রাখা ২ লাখ টাকা ফেরত না পেয়ে তিনি বিপাকে পড়েছেন, উল্টো টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হয়েছেন।

ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, তার মাকে প্রলুব্ধ করে ১০ লাখ টাকার বেশি জমা করানো হয়, যা এখন ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা অঞ্জন তালুকদার ৪ লাখ টাকা এবং কবি আকিকুর রহমান ১০ লাখ টাকা জমা রেখে প্রতারিত হয়েছেন।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. শামছুল ইসলাম বলেন, অনিয়মের কারণে সমিতিটির নিবন্ধন ২০২৫ সালের নভেম্বর মাসে বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের পর তারা গোপনে কার্যক্রম চালালেও সে বিষয়ে সমবায় অফিস অবগত ছিল না।

প্রতারিত গ্রাহকরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও তাদের আমানতের টাকা ফেরতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।


আরও খবর




গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত