শিরোনাম
মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

পাকুন্দিয়ায় লিচুর বাম্পার ফলন, ১০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা

প্রকাশিত:বুধবার ১৪ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সুস্বাদু, রসালো আর সু-ঘ্রাণের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি আজ দেশজুড়ে। ভরা মৌসুমে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর এ গ্রামের লিচু বাগানগুলো। লিচু গ্রাম হিসেবে সুখ্যাতি আছে মঙলবাড়িয়া গ্রামের । তবে পাশ্ববর্তী কুমারপুর, নারান্দী এবং হোসেন্দী গ্রামেও লিচু চাষ হচ্ছে । এসব গ্রামের লিচু রফতানি হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বাইরেও।পাকুন্দিয়া উপজেলায় এ চারটি গ্রামে প্রায় ৭- ৮ হাজার লিচু গাছ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলনও ভালো হয়েছে। চারটি গ্রাম থেকে এবছর ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। স্থানীয় বাজারে অনেক জাতের লিচু উঠলেও ক্রেতাদের চোখ এখন রসে টসটসে মঙ্গলবাড়িয়ার লিচুর দিকে। এ লিচুর স্বাদ নেওয়ার জন্য মঙ্গলবাড়িয়া গ্রামে ভিড় করেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার লিচুপ্রেমী ক্রেতারা। আকার ও গুনগত মানের উপর ভিত্তি করে প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। লিচু কিনতে নারায়নগঞ্জ থেকে আসা রুবেল মিয়া বলেন, ‘ইউটিউবসহ বিভিন্ন সামজিক যোগাযোগমাধ্যমে মঙলবাড়িয়ার লিচু দেখে এখানে এসেছি। ছুটির দিন তাই পরিবারের সবাইকে নিয়ে ছুটে এসেছি। খুব উপভোগ করছি। সারাদিন এইখানে কাটাবো। মঙলবাড়িয়ার লিচু দেখতে অনেক সুন্দর, খেতেও খুব সুস্বাদু’। প্রতি বছরের মে-জুন মাসে পুরো এলাকা রঙিন হয়ে ওঠে লালচে পাকা লিচুর ছটায়। সকাল হতেই শুরু হয় জমিতে গাছ থেকে লিচু সংগ্রহের ব্যস্ততা। লিচুগাছ মালিক সাইফুল ইসলাম বলেন, নিজের ছাড়াও আরও অন্তত ১৫০টি লিচু গাছ কিনে রেখেছি। ইতোমধ্যে বেচা শুরু হয়েছে। সপ্তাহ খানেক পর সবগুলো গাছের লিচুই বিক্রির উপযোগী হবে। লিচু চাষে আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা করেন। প্রায় ৪০ বছর ধরে লিচুর ব্যবসা করে আসছেন মঙলবাড়িয়া গ্রামের মো. তওহিদ মিয়া। তিনি জানান, লিচু চাষে আমার ভাগ্য ফিরেছে। এ থেকে আয়ের টাকা দিয়েই পড়ালেখা করিয়ে ছেলে-মেয়েদের প্রতিষ্ঠিত করেছি। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। এ গ্রামের প্রায় সবাই লিচু চাষের সঙ্গে জড়িত। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলম জানান, উপজেলার চারটি গ্রামে বহু বছর ধরে লিচুর আবাদ হয়ে আসছে। ওই চারটি গ্রামে প্রায় ৭-৮হাজার লিচু গাছ রয়েছে। প্রত্যেকটি গ্রামেই অনেক পুরাতন লিচু গাছ রয়েছে। এসব গ্রামের মধ্যে মঙলবাড়িয়ার লিচু দেশজুড়ে পরিচিতি লাভ করেছে। চারটি গ্রাম থেকে এবছর ৮-১০কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। লিচু দিয়ে যে চারটি গ্রাম এভাবে রঙিন হয়ে উঠেছে, তাদের স্বপ্ন এখন আরও বড়—আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া। লিচুর টক-মিষ্টি স্বাদের মাঝেই জেগে উঠেছে কোটি টাকার আশা।


আরও খবর




মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১