
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাটখিল পৌরসভা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, চাটখিল উপজেলা জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসানের নেতৃত্বে নেতৃবৃন্দ ওসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা জামায়াতের নবনির্বাচিত আমির ও জেলা মাজলিশে শুরা সদস্য মো: নূর হোসাইন রিয়াজ, নায়েবে আমির মাওলানা মো. রাকিব উদ্দিন, সেক্রেটারি মো: আরিফুর রহমান, পৌর জামায়াতের কর্মপরিষদ মাওলানা ফখরুদ্দীন রাজি, মাওলানা রুহুল আমীন, মাওলানা বেলাল হোসেন, আশরাফ আলী এবং সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জামায়াতের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাসহ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।




























