শিরোনাম
নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন শিয়ালের হামলায় মারা গেল বিজলী বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা
বুধবার ২৫ নভেম্বর ২০২৬
বুধবার ২৫ নভেম্বর ২০২৬

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার:

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে মানবাধিকার সংগঠন অধিকার।


বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার ও সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আব্দুর রহিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, এস এম রিজোয়ান, জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুন, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার, সাংবাদিক সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু, আজিজ আহমেদ, শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ও অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনিরসহ অনেকে।


পরে প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া। সভায় সংহতি জানান নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া এবং সাংবাদিক আলাউদ্দিন শিবলু, জুয়েল রানা লিটন, গোলাম কিবরিয়া রাহাত, নাসিম শুভ, দিদারুল আলম ও আবু রায়হান সরকার।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।


কর্মসূচি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর কার্যকর প্রয়োগ এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগ এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।


আরও খবর
শিয়ালের হামলায় মারা গেল বিজলী

বুধবার ২৫ নভেম্বর ২০২৬





নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

শিয়ালের হামলায় মারা গেল বিজলী

বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট

শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল

ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

কামারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠ ভরাট, শহীদ মিনার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা

রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই -সাংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ আটক-২

মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন


এই সম্পর্কিত আরও খবর

শিয়ালের হামলায় মারা গেল বিজলী

বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট

শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল

ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

কামারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠ ভরাট, শহীদ মিনার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা