
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ফুলপুর উপজেলা শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি একেএম আশিকুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম রানা, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মন্জুরে মাওলা মেহেদি, হাদিয়াতুল ইসলাম ও মুশফিকুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনস্বার্থের কথা তুলে ধরে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আগামীতেও পত্রিকাটি সত্যের পক্ষে থেকে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা শেষে কেক কেটে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং উপস্থিত সাংবাদিকদের মাঝে মিষ্টি মুখ করানো হয়।




























