শিরোনাম
প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি,গ্রেপ্তার-১ বিশিষ্ট ব্যবসায়ী মারুফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা॥ হাসপাতালে ভর্তি পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট
বুধবার ০৫ আগস্ট ২০২৬
বুধবার ০৫ আগস্ট ২০২৬

কমছে জমি, বাড়ছে ঝুঁকি, অসহায় পরিবেশ দপ্তর

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় তিন ফসলি জমি, নদীপারের জমি, পরিত্যক্ত জমিগুলোতে স্থাপন করা হচ্ছে ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ও মাঠের ফসল, দূষিত করছে পরিবেশ। ভ্রাম্যমাণ আদালত চালিয়েও বন্ধ করা যাচ্ছে না অবৈধ এসব ভাটা। ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে  ফসলি জমির মাটি। নীতিমালার তোয়াক্কা না করে তিন ফসলি জমির মাটি যাচ্ছে ভাটাগুলোতে। জমির ওপরের অংশ অর্থাৎ টপ সয়েল ইটভাটায় যাওয়ায় জমি হারাচ্ছে  উর্বরতা। দ্রুত পদক্ষেপ না নিলে ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা কৃষি বিভাগের কর্মকর্তাদেরও।


উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী বলেন, কৃষিজমিতে ইটভাটা স্থাপনের কারণে একদিকে আবাদি জমি কমছে অপরদিকে জমি হারাচ্ছে উর্বরতা। এখন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।


দুই উপজেলায় ২৫ থেকে ৩০টি ইটভাটা রয়েছে। যার অধিকাংশেরই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। ইটের ব্যবসা লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। কিন্তু বন ও পরিবেশ দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপি বিকাশ চন্দ্র বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করার জন্য।’ কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


আর পরিবেশ কর্মকর্তারা রীতিমিতো অসহায়ত্ব প্রকাশ করছেন। পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘সাঁথিয়া উপজেলায় এফ আর এফ ও বেড়াতে আল-মদিনায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তার বাইরে যত ভাটা রয়েছে সব অবৈধ। কোনো ইটভাটাকেই বর্তমানে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয় নাই। আমিনপুরে তো ঘরে ঘরে ইটভাটা রয়েছে। তারা নিজেদের আধিপত্য বিস্তার করে জোরপূর্বক ভাটা পরিচালনা করছে। তারা এতটাই বেপরোয়া যে তাদের থামানো প্রায় অসম্ভব। আপনারা অবৈধ ইটভাটার বিরুদ্ধে লেখেন, যাতে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেয়।’


সরেজমিনে দেখা যায়, বেড়ার জাতসাখিনী ইউনিয়নে সবচেয়ে বেশি ভাটা রয়েছে। জাতসাখিনীর খাস আমিনপুর ভাটা গ্রাম নামেই পরিচিত। এ মহল্লায় পাশাপাশি পাঁচটি ইটভাটা রয়েছে। একটি মহল্লায় পাশাপাশি এতগুলো ভাটা পরিবেশের জন্য অশুভ জেনেও কেউ কিছু করতে পারছেন না। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মেসার্স একতা, সততা, আলো, আল-মদিনাসহ কয়েকটি ভাটা সরেজমিন ঘুরে দেখা যায়, চুল্লি আইন অনুযায়ী এগুলো অবৈধ। ভাটায় জ্বালানি হিসেবে কাঠখড়ি ব্যবহার করছে। ফসলি জমির মাটি কেটে ব্যবহার করা হচ্ছে। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এসব ভাটা। আইন অনুযায়ী চুল্লির চিমনির উচ্চতা ১২০ ফুট থাকার কথা থকলেও বাস্তবে তা ৫০ থেকে ৬০ ফুট রয়েছে। এভাবে চলতে থাকলে স্বল্প সময়ের মধ্যে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। 


এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কিন্তু মাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৫

প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি,গ্রেপ্তার-১

বিশিষ্ট ব্যবসায়ী মারুফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা॥ হাসপাতালে ভর্তি

চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৫

প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি,গ্রেপ্তার-১

বিশিষ্ট ব্যবসায়ী মারুফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা॥ হাসপাতালে ভর্তি

চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন