শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ থেকে গুয়াংজু: ইমরানের কাথ্যাকিয়ার আন্তর্জাতিক যাত্রা

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ২ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ’ শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এশিয়ান কালচার সেন্টার আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের সংগঠন ‘কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস’, যার নেতৃত্বে রয়েছেন নারায়ণগঞ্জের ছেলে এস এম হাসান ইশতিয়াক ইমরান।

ইমরান শুধু একজন শিল্প-সংগঠকই নন, তিনি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনেরও গর্ব। তার বাবা বিশিষ্ট নাট্যকার ইউসুফ ইকবাল এবং চাচা বিশিষ্ট সাংবাদিক নাফিজ আশরাফ। সাংস্কৃতিক পরিবারেই বেড়ে ওঠা ইমরান নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। 

২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন নৃত্যসংগঠন কাথ্যাকিয়া। বর্তমানে এটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং তরুণ শিল্পীদের সমকালীন প্রযোজনা, সৃজনশীল অনুশীলন ও গবেষণার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

চার দিনব্যাপী এই উৎসবে সাতটি এশীয় দেশের তরুণ শিল্পীরা অংশ নেবেন। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে থাকবে সংগীত ও নৃত্য পরিবেশনা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ইমরানসহ চার সদস্যের দল— তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি। তারা আগামীকাল ৩ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় গুয়াংজুতে মঞ্চে পরিবেশনা করবেন।

শুধু সাংস্কৃতিক পরিবেশনায় নয়, তারা আন্তর্জাতিক কর্মশালাতেও অংশ নেবেন বলে জানিয়েছেন ইমরান। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণ শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে এবং নতুন শিল্পচর্চার দিগন্ত উন্মোচন করবে।

এশিয়ান কালচার সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে কাথ্যাকিয়া নর্থ আমেরিকান নজরুল কনভেনশন, ফোক ফেস্ট ইউএসএ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ছায়ানট ক্লাসিক্যাল ড্যান্স ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ আসরে পরিবেশনা করেছে।

নারায়ণগঞ্জের মাটির সন্তান ইমরান এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরবেন, যা নারায়ণগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।



আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"