শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২৬৩১টি গাছ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে গত পাঁচ বছরে উল্লেখজনকভাবে ২৬ শতাংশ সবুজ গাছ কমেছে। যার ফলে আগামীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও জলাশয় কমেছে ৩ শতাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথভাবে সবুজ ও জলাবদ্ধতা নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় এমন চিত্র দেখা গেছে। গবেষণায় বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে শীতকালীন গড় তাপমাত্রা ২.৬৬ সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় ৪ সেলসিয়াসেরও বেশি বেড়েছে। উষ্ণায়নের প্রবণতা সবুজ স্থান এবং জলাশয়ের ক্ষতির জন্য দায়ী।

রাজশাহীতে চলমান তিনটি উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২ হাজার ৬৩১টি গাছ। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস তৈরিতে সবচেয়ে বেশি গাছ কাটা হচ্ছে। এ ছাড়াও রাজশাহী ওয়াসার একটি প্রকল্পের জন্য সড়কের ধারের গাছ কাটা হচ্ছে। কাটা হচ্ছে রাজশাহী সার্কিট হাউজ চত্বরের গাছ। তবে পরিবেশবাদীরা এই গাছ কাটার বিপক্ষে। তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন।

তিনটি প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তথ্যমতে, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য ১ হাজার ৮৫৩টি গাছ কাটা হবে। এর মধ্যে বড়-ছোট ও মাঝারি আকারের গাছও আছে। রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের জন্য ৭২৬টি গাছ কাটা চলমান আছে। এই গাছগুলো প্রায় ৩০ কিলোমিটারের সড়কের এক পাশ থেকে কাটা হচ্ছে। এ ছাড়া সার্কিট হাউস সম্প্রসারণের জন্য ৫২টি গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে। যদিও গাছকাটা এখনও শুরু হয়নি।

কর্মকর্তারা বলছেন, উন্নয়ন প্রকল্পগুলোর কারণে গাছ কাটা জরুরি। গাছ না কাটলে উন্নয়ন করা সম্ভব না। অন্যদিকে পরিবেশকর্মীরা বলছেন, উন্নয়নের নামে সবুজ আবরণ ছিনিয়ে নেওয়া হচ্ছে। আগামী বছরগুলোতে চরম আবহাওয়ার মুখোমুখি হতে হবে। এতে গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে সবুজ ও জলাবদ্ধতা নিয়ে সাম্প্রতিক এক গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে যে, রাজশাহী মহানগরীতে গেলো পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে ২৬ শতাংশ সবুজ গাছ কমেছে। যে কারণে আগামীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও জলাবদ্ধতা কমেছে ৩ শতাংশ।

রাজশাহী ওয়াসার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের আওতায় গাছ কাটা চলছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে গাছ কাটা হচ্ছে মহানগরী থেকে পবা উপজেলা হয়ে গোদাগাড়ী উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপনের জন্য। পদ্মা নদী থেকে মহানগরীতে পানি আনার জন্য ৪ হাজার ৬২ কোটি টাকার প্রকল্পের অংশ হিসেবে সঞ্চালন লাইনের জন্য সড়ক ও জনপথ বিভাগের অধীনে কমপক্ষে ১১২টি গাছ কাটা হয়েছে। এবং বিভাগের অধীনে আরও ৩০৬টি গাছ কাটার জন্য নিলামে তোলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের অধীনে কমপক্ষে ৩০৮টি গাছও কাটা হবে। পবা উপজেলার আন্ধারকোঠা এলাকার কাছে সারি সারি মেহগনি, কড়ই, আকাশমণি এবং অন্যান্য প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী বৃক্ষরোপণবিদ মীর মুকুট মো. আবু সাঈদ বলেন, ‘রাজশাহী ওয়াসার জমি অধিগ্রহণের জন্য কোনও বাজেট বরাদ্দ না থাকায় প্রকল্পটি সওজ জমিতে হওয়ায় গাছ কাটা জরুরি হয়ে পড়ে। ওয়াসা যখন প্রকল্পটি হাতে নেয় তখন জমি অধিগ্রহণের জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি। তারা সওজের জমির কথা মাথায় রেখে প্রকল্পটি পরিকল্পনা করেছিল। পাইপলাইন স্থাপনের জন্য মহাসড়কের পাশের গাছগুলো কেটে ফেলতে হচ্ছে।’

এ ব্যাপারে রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গণপূর্ত বিভাগ রাজশাহী সার্কিট হাউস কম্পাউন্ডে ৫২টি গাছ কেটে ছয় তলা ভবন, চার তলা ব্যারাক এবং একটি রান্নাঘর ব্লক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গাছগুলো ১ লাখ ৫৩ হাজার টাকায় নিলামে তোলা হয়েছিল। যদিও শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত গাছ কাটা শুরু হয়নি। পরিবেশকর্মীরা সম্প্রতি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের গাছ কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী মহানগরী সিলিন্দা মৌজায় সবচেয়ে বড় গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে ২০৫ একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি ১ হাজার ৮৫৩টি গাছ কাটার জন্য দরপত্র আহ্বান করেছে। যার মধ্যে প্রায় ১ হাজারটি আম এবং ৬৮৯টি মেহগনি গাছ আছে। চলতি বছরের শুরুতে টেন্ডার ছাড়াই একজন ঠিকাদারের একই স্থান থেকে এক হাজারেরও বেশি গাছ অবৈধভাবে কেটে অপসারণের অভিযোগের তদন্তের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাওয়াদুল হক বলেন, ‘অংশীদারদের সঙ্গে পরামর্শ করে গাছ কাটা হচ্ছে। ক্যাম্পাসের প্রায় ৪৯ শতাংশ এলাকা সবুজ এলাকা হিসেবে থাকবে। প্রতিটি কাটা গাছের বিপরীতে আমরা একাধিক গাছ লাগাবো।’




আরও খবর




সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির