শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

সখিপুরে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত সাজেদা-জাব্বার হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো শুক্রবার বিকেলে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন “সাজেদা-জাব্বার হাসপাতাল লিমিটেড”। চারতলা বিশিষ্ট নিজস্ব ভবনে গড়ে ওঠা এ হাসপাতালটি চরাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা করেছে।

অনুষ্ঠা‌নে ডা. মাহমুদ হাসান চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে বলেন, “সাজেদা-জাব্বার হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি হবে এই অঞ্চলের মানুষের জীবনরক্ষার আলোকবর্তিকা।”
হাসপাতালটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ শাহজাহান মুনসি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“মানুষের ভালোবাসা ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। ব্যবসার চিন্তা নয়— এটি আমার মানবসেবার অঙ্গীকার। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে গ্রামীণ মানুষও শহরের সমমানের চিকিৎসা পাবেন।”
তিনি আরও ঘোষণা দেন যে, শিগগিরই এখানে নার্সিং কলেজ চালু করা হবে, যাতে স্থানীয় তরুণীরা পেশাদার নার্স হিসেবে গড়ে উঠতে পারে। তিনি অঙ্গীকার করেন,
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানিক মুনসি স্বাগত বক্তব্যে বলেন, “আর নয় ঢাকা, আর নয় দূরে— এখন থেকে নির্ভুল চিকিৎসা হবে সাজেদা-জাব্বার হাসপাতালে। নির্ভুল চিকিৎসা ও সর্বোচ্চ সেবা প্রদানই আমাদের অঙ্গীকার।”
তিনি জানান, হাসপাতালে থাকবে ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা সেবা, দক্ষ নার্স ও অভিজ্ঞ চিকিৎসক টিম, উন্নতমানের লাইফ সাপোর্ট ব্যবস্থা, নবজাতকের জন্য নিওনেটাল সাপোর্ট ইউনিট (NSU), এবং পর্যায়ক্রমে চালু হবে আইসিইউ, আধুনিক অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট ও টেলিমেডিসিন সেবা।
এছাড়াও হাসপাতালটিতে থাকবে অটোমেটিক ল্যাবরেটরি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, প্রসূতি ও শিশুবিভাগ, মেডিসিন, সার্জারি, চর্ম ও ডেন্টালসহ সব বিশেষায়িত বিভাগ। সব সেবা পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে, যাতে নিম্নআয়ের মানুষও চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
স্থানীয় শিক্ষক, সমাজসেবক ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে চরাঞ্চলের জন্য “একটি আশীর্বাদ” হিসেবে অভিহিত করেছেন। তাদের ভাষায়, “এখন আর রোগীদের ঢাকায় নিতে হবে না। এখানেই সব সুবিধা মিলবে।”
অনুষ্ঠানের বক্তারা বলেন, সাজেদা-জাব্বার হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ থাকবে না— এটি জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখবে।
শেষে প্রতিষ্ঠাতা শাহজাহান মুনসি বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, বরং এমন একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, যেখানে চিকিৎসা, সেবা ও মানবিকতা একসাথে চলবে।”
সখিপুর ও আশেপাশের মানুষ বিশ্বাস করে, সাজেদা-জাব্বার হাসপাতাল তাদের জীবনে স্বাস্থ্যসেবার নতুন আলো ছড়িয়ে দেবে।
গ্রামীণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই উদ্যোগ শিল্পপতি শাহজাহান মুনসি ও তাঁর টিমের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন ছিলেন জেলা বিএনপির সভাপ‌তি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনির হোসেন বকাউল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান কামরুজ্জামান মানিকসহ স্থানীয় বি‌শিষ্ট ব‌্যক্তিবর্গ।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা