শিরোনাম
মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

তবুও নদীর মায়ায়...

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তারা কেউ জেলে, কেউ মাঝি, কেউবা কুঠিয়াল, কৃষক। নদীকেন্দ্রিক সুখের জীবন ছিল তাদের। নদী মরে গেছে। বিষাক্ত নদীর পানি। জীবনজীবিকায় ঘটেছে ছন্দপতন। এখন কেউ বেকার, কেউবা করেছেন পেশাবদল। সুখ নেই। দুঃখভরা জীবন। খেয়ে না খেয়ে বেঁচে আছেন।



হাট থেকে ধান কিনে আনতেন। সেদ্ধ করে রোদে শুকিয়ে কলে ভাঙাতেন। তারপর সে চাল বিক্রি করতেন। এটাই ছিল সন্ধ্যা নদীর পারের কুঠিয়াল রহিমের পেশা। তার বাবাও এ কাজ করতেন। দুধের গরু ছিল। নদীর পারে কয়েক বিঘা জমিও ছিল। সুখের কমতি ছিল না একটুও। ছেলেমেয়ে নিয়ে ভালোই কাটছিল তার। সন্ধ্যার ভাঙন শুরু হলো। প্রথমে জমি গেল। তারপর বসতবাড়ি। অভাবের টানে বিক্রি করে দিলেন দুধের গরু। সব হারিয়ে নিঃস্ব রহিমের ঠাঁই হয়েছে অন্যের বাড়িতে। এককালের গেরস্থ রহিম এখন রিকশা চালান। ছেলেমেয়েরও পড়াশোনা হয়নি। মানুষের বাড়িতে কাজ করে তারা। বরিশালের বানারীপাড়ায় রহিমের বসবাস।


আহারে মায়া


নদীতে যখন তখন নেমে পড়া। নদীর পানি কাজে লাগানো। নৌকায় বাজারসদাই নিয়ে আসা। উৎপাদিত পণ্য নৌকায় বাজারে নিয়ে যাওয়া। মাছ ধরার জন্য নদীতে নৌকা ভাসানো। এমনিভাবেই সন্ধ্যাপাড়ের মানুষের জীবনে নদীর সম্পৃক্ততা। প্র্রয়োজনই কেবল নয়। মায়ার ভালোবাসার বন্ধনে তারা নদী আগলে রাখেন। নদী তাদের বড় ভালোবাসার ধন। নদীর আগ্রাসি ভাঙনে সব হারালেও ভালোবাসা হারায় না। সে গল্পটা শোনা যাক কৃষক জামালের মুখে। ‘মোর বাড়ি একবার নদীতে ভাঙ্গনে গেছে। তারপর আবার ঘর তুলি। আবার নদীর পেটে। এরপর আরও একবার। মোট তিনবার। তার পরও নদী ছেড়ে কোথাও যাইতে পারি না।’ কেন পারেন না? ‘মায়ায় জড়াইয়া গেছি। গাঙ্গের পাড়ে না বইটড পড়লে, নাও না চালাইলে, না পারলে মনে শান্তি পাই না।’ তৃতীয়বার জামাল যে বাড়িটা করেছেন তা-ও যেকোনো সময় সন্ধ্যার অতলগহ্বরে হারিয়ে যাবে। সন্ধ্যা থেকে খুব বেশি দূরে যেতে পারেননি।


রহিমার বাড়িটা ছিল সন্ধ্যার পারেই। তাকালে নদীর মোহনীয় রূপ চোখে ধরা পড়ত। ধান এনে সেদ্ধ করে রোদে শুকানোর পর ভাঙিয়ে চাল হয়। এ কাজ যারা করে তাদের কুঠিয়াল বলে। ধান থেকে চাল তৈরি করে বিক্রি করতেন রহিমা ও তার স্বামী। একমাত্র শিশু সন্তানটি নিয়ে এভাবে ভালোই কাটছিল দিন। একদিন খেলতে খেলতে নদীর পারে চলে যায় শিশুটি। খেয়াল হয়নি কারও। এরপর পানিতে ডুবে তার মৃত্যু পাল্টে দেয় রহিমার জীবন। কিন্তু এখনও তারা আগের কাজটিই করেন। নদী থেকে দূরে কোথাও বাড়ি করা সম্ভব হয়নি তার। সন্ধ্যার ছলাৎ ছলাৎ ঢেউ বুকে হাহাকার তোলে। তবু নদীকেন্দ্রিক এসব রহিমার জীবন কোনোরকম চলে যায়।


দাদা, বাবা সবাই সন্ধ্যা নদীতে মাছ ধরতেন। সে পেশায় একসময় খেয়েপরে ভালো ছিলেন আব্বাস উদ্দিন। জাল ভর্তি রুপালি ইলিশ ধরা পড়ত। জীবন ছিল বর্ণাঢ্য। হাসি আনন্দে ভরপুর। এখন দিন বদলেছে। বদলানোর ধরনটা সম্পর্কে আব্বাস বলেন, ‘এখন আর আগের মতো নদীতে মাছ পাই না। কোনোরকম খেয়ে না খেয়ে আছি। মাছ ধরা ছাড়া আর কিছু পারি না।’ শীর্ণ আব্বাসের মুখটা বড্ড মলিন। কংকালসার দেহ। বিষণ্ন মুখ। বোঝাই যায়, খাদ্যের অভাব কতটা ভোগাচ্ছে।


জেলেদের দুর্দিন


নদীকেন্দ্রিক জীবনজীবিকা ছিল তাদের। জাল ফেলে কিছুক্ষণ বসলেই হতো। রুপালি ইলিশে ভরে উঠত। ছোট জালে ইলিশ দেখলেই জেলের মুখে হাসি ফুটে উঠত। লম্বা চওড়া চকচকে ইলিশ উঠত। ইলিশ বিক্রি করে ভালোই কাটত তাদের দিন। সন্ধ্যার জেলেদের জন্য এসব এখন অতীত। ‘এখন আর তেমন মাছ পাই না। সারা দিনে দুয়েকটা পাই। কোনো দিন একটাও না।’ বলছিলেন জেলে কামাল উদ্দিন। বয়স সত্তর ছুঁইছুঁই। অভাবের সংসার। এ বয়সেও তাকে জাল ফেলতে হয়। ‘মাছ না ধরলে খামু কী? পোলার একার কামাইয়ে সংসার চলে না।’ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন কামাল। এ দীর্ঘশ্বাসের আড়ালে চাপা পড়ে অছে তার সোনালি অতীত।


কেউ ভালো নেই


দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বড় নদ-নদী রয়েছে ১৪টি। এ ছাড়া ১০০ থেকে ১৯৯ কিলোমিটারের নদ-নদী ৪২টি, ১০ থেকে ৯৯ কিলোমিটারের নদ-নদী ৪৮০টি এবং ১ থেকে ৯ কিলোমিটার দৈর্ঘ্যের নদনদীর সংখ্যা ৩৭৬। ১ কিলোমিটারের‌ কম দৈর্ঘ্যের নদ-নদী রয়েছে ৪১টি। সবচেয়ে বেশি নদনদী সুনামগঞ্জ জেলায়, ৯৭টি। গড়পড়তা কোনো নদ-নদীই ভালো নেই। দখল-দূষণে মৃতপ্রায়। শুধু জেলে, কৃষক, মাঝি নয়; নদ-নদী ভালো না থাকলে কোনো মানুষেরই ভালো থাকার উপায় নেই। প্রত্যক্ষভাবেই নদ-নদীর সঙ্গে জড়িয়ে আছে সব মানুষের জীবন। 


নদীকেন্দ্রিক। খাদ্য-মাছ উৎপাদন, দারিদ্র্যমোচন, হেলথ অ্যান্ড হাইজিনÑসব কিছুতেই নদ-নদীর ভূমিকা আছে। ঢাকার আশপাশের নদ-নদীগুলোর পাশের জমি ছিল দোফসলি। কারখানার বর্জ্যে দূষণে এখন এক ফসলও হয় না। টঙ্গী থেকে বালু নদের ওপর অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ দোফসলি জমিগুলো এখন প্রায় খালিই পড়ে থাকে।


আরও খবর




মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত