শিরোনাম
মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী
রবিবার ২২ নভেম্বর ২০২৬
রবিবার ২২ নভেম্বর ২০২৬

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিরোধ ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি-৬৩২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন ফারুক। মামলার অন্য অভিযুক্তরা হলেন বিএনপি নেতা জাকিরে ভাই আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী  কবির, শিপন, করিম ও হোসেন। তাঁদের মধ্যে কবিরকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করেছেন বাদী।


আদালতে দাখিল করা অভিযোগে ফারুক দাবি করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯.৪০ শতাংশ জমির মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি ওই জমির মালিকানা লাভ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ফারুকের ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি বাদীর।



বাদীর আরও অভিযোগ করে বলেন , নামজারি বাতিলের পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাঁদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছিলেন।


আদলতের অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গেলে বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে  অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।


এ ঘটনায় প্রতিকার চেয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ফারুক। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



এ ঘনটায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না। এই জমির বিষয়ে আমি কিছুই জানি না।


আরও খবর




মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত