
হুযাইফা হিজল, রায়গঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬নং ধানগড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন।
তিনি ধানগড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৬নং ধানগড়া ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা নিয়ে তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তার মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।



























