শিরোনাম
মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ,টায়ার জ্বালিয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে: আইন সচিব চাটখিল থানার ওসির সঙ্গে পৌর জামায়াতের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শনিবার ২১ নভেম্বর ২০২৬
শনিবার ২১ নভেম্বর ২০২৬

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

প্রকাশিত:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার সকল ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়।

আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মোট ৬০০ জন পল্লী চিকিৎসকদের মাঝে এই চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকে। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন, মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল আলম, মান্দা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল এবং ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন। পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের পক্ষে বক্তব্যে আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন বলেন, "পল্লী চিকিৎসকদের কথা এর আগে কেউ সেভাবে ভাবেনি, যেভাবে ভেবেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। আমাদের জন্য চিকিৎসা সামগ্রী দেওয়ার এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ও গর্বের বিষয়। এর ফলে আমরা গ্রামাঞ্চলে আরও উন্নত ও উৎসাহের সাথে চিকিৎসা সেবা দিতে পারব।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন বলেন, "আপনারা পল্লী চিকিৎসক হিসেবে গ্রামের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। গ্রামের মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে অনেক সময় লাগে; সেক্ষেত্রে আপনারা দ্রুত প্রাথমিক সেবা দিয়ে থাকেন। তবে নিজের সীমাবদ্ধতা মাথায় রেখে যে চিকিৎসাগুলো দেওয়া সম্ভব, সেগুলোই সঠিকভাবে দেবেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার খাওয়ার আগে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখার বিষয়ে সচেতনতা তৈরি করবেন।"

তিনি আরও বলেন, "পল্লী চিকিৎসকদের জন্য যদি দুই বা তিন মাস পরপর প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তবে তারা আরও দক্ষ হয়ে উঠবেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন, যা গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, "গ্রামীণ জনপদে প্রাথমিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকরা বিশেষ ভূমিকা পালন করেন। আপনারা দায়িত্বশীলতার সাথে কাজ করবেন। যে রোগের চিকিৎসা আপনারা করতে পারবেন, কেবল সেটাই করবেন; জটিল বা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উন্নত চিকিৎসার জন্য রেফার করবেন।"

নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে 'ডাক্তার' লেখা নিষিদ্ধ। আইন ও সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা নামের আগে ডাক্তার লিখবেন না। ভবিষ্যতে আইনগত কোনো পরিবর্তন এলে তখন দেখা যাবে। সবাই মিলে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ করে মান্দার চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নিতে হবে।"





আরও খবর




ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ,টায়ার জ্বালিয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান


এই সম্পর্কিত আরও খবর

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা