শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় সরকার দলীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মাহফুজুর রহমান খোরশেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এছাড়াও স্থানীয়  এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে।   এই ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকায় মাহনা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাড়ি থেকে ভুলতা বাজারের উদ্দেশে বের হন। বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় তিনি ভুলতা ইউনিয়নের ভুলতা বাজারের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মাহফুজুর রহমান খোরশেদ (৪০), আল-আমিন ভূঁইয়া (৩৫), সৈয়দ রায়হান মোস্তাক (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তার পথরোধ করে। অভিযুক্তদের হাতে দা, লোহার রড, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। কারণ জানতে চাইলে বিবাদীরা তাকে জোরপূর্বক একটি অটো গাড়িতে তুলে গোলাকান্দাইল প্রাইমারি স্কুলের পাশে একটি দোকানে আটকে রেখে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা রফিকুল ইসলামের নিকট থেকে জোরপূর্বক ৯টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। স্বাক্ষর নেওয়ার পর বিবাদীরা তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে  তোকে ও তোর পরিবারের যে কাউকে জীবনে শেষ করে ফেলব।


ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা এবং আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা দাবি করেন।


রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অভিযুক্ত মাহফুজুর রহমান খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব