
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুরে চাঁদা না পেয়ে এক ইন্টারনেট ব্যবসায়ীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গাজীপুরের বাংলাবাজার এলাকার বুলু মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে ব্যবসায়ীরা বলেন দ্রুত বিচার এর মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।
ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর তুলশী ভিটা গ্রামের ইন্টারনেট ব্যবসায়ী সবুজ হোসেনের কাছে স্থানীয় হাশেম মণ্ডল এবং তার দুই ছেলে কৌশিক ও রাব্বি মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে
এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক কিছুদিন আগে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী সবুজের ওপর অতর্কিত হামলা চালায় হাশেম মণ্ডল ও তার সহযোগীরা। তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায়
এদিকে এই বর্বরোচিত হামলার ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানা যায়
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্থানীয় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




























