শিরোনাম
কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময় রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা,থানায় ৩ অডিট সদস্য পিরোজপুরের নতুন ডিসি গোলাম রব্বানীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা অবরোধের আগের দিন আমতলীর পায়রা নদীতে জেলে নিখোঁজ পত্নীতলায় ২৩ হাজার ৪শ হেক্টর জমিতে আমণের চাষাবাদ নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে যাত্রাপালা প্রদর্শনী নোয়াখালীর নতুন কূপে গ্যাস,দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ওয়াজ ও দোয়া মাহফিল
বুধবার ০৭ অক্টোবর ২০২৬
বুধবার ০৭ অক্টোবর ২০২৬

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সুমাইয়া বিরিয়ানি হাউজ থেকে আনা মোরগ পোলাও খাওয়ার পর আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তত ১৪ থেকে ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাবার খাওয়ার পর তাঁদের জ্বর, বমি, পাতলা পায়খানা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। গত দুই দিন ধরে অসুস্থতার কারণে অনেক শিক্ষক বিদ্যালয়ে অনুপ‌স্থিত র‌য়ে‌ছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবল দেবনাথ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সতর্কবার্তায় তদন্ত না হওয়া পর্যন্ত ওই দোকানের খাবার গ্রহণে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। 

তাঁর দাবি, খাবার খেয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও অসুস্থ হয়েছেন।

সুবল দেবনাথ বলেন, কিছুদিন আগে তিনি বড় অঙ্কের বকেয়া টাকা পেয়েছিলেন। এ কারণে সহকর্মীদের কয়েকজন তাঁর কাছে খাবারের আবদার করেন। তাঁদের জন্য গত রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য ৫০ প্যাকেট মোরগ পোলাও কেনা হয়। চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ-সংলগ্ন সুমাইয়া বিরিয়ানি হাউজ থেকে খাবারগুলো কিনে আনেন বিদ্যালয়ের অফিস সহায়ক ইসমাইল।

সুবল দেবনাথ বলেন, ‘খাবার খাওয়ার পর প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। আমার স্ত্রী, এমনকি আমার বাচ্চাও অসুস্থ হয়েছে। ভাগ্যক্রমে আমি অসুস্থ হইনি। আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট দিয়ে এখন সবাই অসুস্থ। এতে আমি গিল্টি ফিল করছি। উপায় না দেখে বিষয়টি ফেসবুকে সতর্কবার্তা হিসেবে দিয়েছি।’

তিনি জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৪ থেকে ১৫ জন অসুস্থ হয়েছেন। গত দুই দিন ধরে অনেক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার দিবা শাখায় ২৫ জন শিক্ষকের মধ্যে মাত্র সাতজন উপস্থিত ছিলেন।

অসুস্থ শিক্ষকদের মধ্যে রয়েছেন মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী, আলমগীর কবির, রেজাউল হক, আবু সাঈদ আরমান, ফারহানা হাফিজ, আমেনা বেগম ও আজমেরী সুলতানাসহ আরও কয়েকজন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান গাজীর সঙ্গে কথা হলে তিনি অসুস্থতার কারণে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তিনি বলেন, ‘অনেকটা মহামারির মতো অবস্থা। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। ফুড পয়জনিং হয়েছে। দিবা শাখার খাবার খেয়েছিলাম বেলা তিনটার দিকে।’

সুবল দেবনাথ বলেন, এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করবেন।

এদিকে বিদ্যালয়ের অফিস সহায়ক ইসমাইল খাবার খাওয়ার পর অসুস্থতার বিষয়টি জানাতে সুমাইয়া বিরিয়ানি হাউজে গিয়েছিলেন। 

তিনি জানান, দোকানের ক্যাশ কাউন্টারে বসা ব্যক্তির কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ব্যক্তি তাঁকে বলেছেন, এমন হওয়ার কথা নয়। তবে রান্নার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসা করে বিষয়টি খোঁজখবর নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সুমাইয়া বিরিয়ানি হাউজের ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, তাঁদের দোকানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোনো রেকর্ড নেই। বিদ্যালয়ের একজন এসে তাঁকে বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি খোঁজখবর নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।


আরও খবর




কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা,থানায় ৩ অডিট সদস্য

পিরোজপুরের নতুন ডিসি গোলাম রব্বানীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা

অবরোধের আগের দিন আমতলীর পায়রা নদীতে জেলে নিখোঁজ

গাইবান্ধায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মেঘনায় আজ মধ্যে রাত থেকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা

বোদায় প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে কারা

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা বড়গাছা ইউপি চেয়ারম্যান মতিন মাস্টারের

হাজীগ‌ঞ্জে ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পত্নীতলায় ২৩ হাজার ৪শ হেক্টর জমিতে আমণের চাষাবাদ

নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে যাত্রাপালা প্রদর্শনী

এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে আট লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়

এসিল্যান্ড জনি রায়ের ব্যতিক্রমী উদ্যোগে একদিনে আট লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব পেল সরকার

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব


এই সম্পর্কিত আরও খবর

কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা,থানায় ৩ অডিট সদস্য

পিরোজপুরের নতুন ডিসি গোলাম রব্বানীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা

অবরোধের আগের দিন আমতলীর পায়রা নদীতে জেলে নিখোঁজ

গাইবান্ধায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মেঘনায় আজ মধ্যে রাত থেকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা

বোদায় প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে কারা

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা বড়গাছা ইউপি চেয়ারম্যান মতিন মাস্টারের