
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াইব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ধুনটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, সম্মানজনক ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ও ধুনট উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম,ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




























