শিরোনাম
সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত অষ্টগ্রামে চিকিৎসা সেবা দেওয়ার চরম ইচ্ছা থাকলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই হাসপাতালে গঙ্গাচড়ায় চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম বাবা-মা
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশিত:বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুট্টা সংগ্রহ ও গুদামজাত করে বিক্রির ব্যবসার কথা বলে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা আত্মসাতের অভিযোগে মোস্তফা আসাদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানার আন্দুলবাড়িয়া এলাকার আসাদ এগ্রোটেক লিমিটেডের কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা আসাদ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুলবাড়িয়া এলাকার আব্দুল লতিফের ছেলে এবং আসাদ এগ্রোটেক লিমিটেডের মালিক। এ ঘটনায় তাঁর বাবা আব্দুল লতিফ বিশ্বাস (৬৫) মামলার ১ নম্বর আসামি। তিনি পলাতক রয়েছেন।

মামলার বাদী মোহাম্মদ রাশেদ প্যাসিফিক সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁর কর্মক্ষেত্রের ঠিকানা দক্ষিণ শান্তিপুর, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে আসামিদের আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে আসামিরা ভুট্টা কিনে গুদামজাত করে পরে বিক্রির মাধ্যমে লাভ করার প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বাদী ২০২৪ সালের ২৪ মে আসামিদের সঙ্গে ‘মৌসুমী ভুট্টা ক্রয় ও সংরক্ষণের গুদাম ভাড়ার চুক্তিপত্র’ করেন।

চুক্তির পর আসাদ এগ্রোটেক লিমিটেডের অগ্রণী ব্যাংকের হিসাবে বাদী মোট ৮ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা জমা দেন। এর মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা পাওনা হলে আসামিরা তা পরিশোধে টালবাহানা করতে থাকেন। পরে টাকা চাইলে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

এ ঘটনায় বাদী মোহাম্মদ রাশেদ ২৪ সেপ্টেম্বর ফতুল্লা থানায় মামলা করেন।

পিবিআই জানায়, মামলাটি তদন্তের জন্য অধিগ্রহণের পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অপু দে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালান। এরপর জীবননগরের আন্দুলবাড়িয়া থেকে মোস্তফা আসাদকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আদালতের আদেশে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মোস্তফা আসাদ তাঁর বাবা আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে যোগসাজশে ভুক্তভোগীর টাকা পরিশোধ না করে আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পিবিআই। তাঁর কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

পিবিআই আরও জানায়, তদন্তে পাওয়া তথ্য ও প্রযুক্তিগত তথ্য-প্রমাণ বিশ্লেষণে আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর থানায় একই ধরনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পিবিআই। পলাতক আসামিকে গ্রেপ্তার ও ঘটনার আরও তথ্য উদঘাটনে তদন্ত চলছে।



আরও খবর




সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু

আড়াইহাজারে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে তিন হাসপাতালকে লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন আটক

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঁশখালীতে সম্ভাব্য তিন চেয়ারম্যান প্রার্থীই যাচাই-বাছাই কমিটিতে

ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু

আড়াইহাজারে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে তিন হাসপাতালকে লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন আটক