শিরোনাম
ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত অষ্টগ্রামে চিকিৎসা সেবা দেওয়ার চরম ইচ্ছা থাকলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই হাসপাতালে গঙ্গাচড়ায় চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম বাবা-মা বিয়ের প্রলোভনে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে লাকসাম থানায় মামলা ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে প্রধান শিক্ষক,অশ্রুসিক্ত নয়নে বিদায় স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার,প্রতিবাদের ঝড় বিভিন্ন মহলে
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে সম্ভাব্য তিন চেয়ারম্যান প্রার্থীই যাচাই-বাছাই কমিটিতে

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

  বাঁশখালী প্রতিনিধি:   আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন এক সমীকরণ সামনে এসেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকা তিন নেতাকেই রাখা হয়েছে উপজেলা ভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই কমিটিতে।  তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার মোহাম্মদ লোকমান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম।  দলীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাই এবং জনমত ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।  চিঠিতে বাঁশখালী উপজেলা কমিটিতে ছয়জনকে রাখা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সদস্য হিসেবে রয়েছেন আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজিম। এদের মধ্যে আমিনুর রহমান চৌধুরী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজিম তিনজনের নামই আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বাঁশখালীর সম্ভাব্য দলীয় সমর্থিত প্রার্থী যাচাইয়ের তালিকায়ও এই তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে যারা নিজেরাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তারাই যখন সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাইয়ের কমিটির সদস্য, তখন তাদের ভূমিকা কীভাবে নির্ধারিত হবে? অবশ্য কমিটিতে থাকা মানেই কেউ নিজে প্রার্থী হতে পারবেন না—এমন কোনো সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ নেই। বরং চিঠিতে মাঠপর্যায়ে জনমত, সাংগঠনিক অবস্থান ও দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।  ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাই এবং জনমত ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করে সম্ভাব্য দলীয় প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা সংগ্রহের লক্ষ্যে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।  কমিটিকে স্থানীয় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত গ্রহণ এবং বাস্তবভিত্তিক পর্যালোচনার মাধ্যমে দায়িত্বশীল ও সঠিক মতামতসহ প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।  চিঠিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। অর্থাৎ উপজেলা ভিত্তিক এই যাচাই-বাছাই কমিটি জেলা বিএনপির শীর্ষ পর্যায় থেকেই গঠিত হয়েছে।  এর ফলে বাঁশখালীর রাজনীতিতে এখন আলোচনার বিষয় শুধু কে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তা নয়; বরং সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকেই যখন প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকা কমিটি গঠিত হয়েছে, তখন বাছাই প্রক্রিয়াটি কীভাবে এগোয়—সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।  সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ সম্ভাব্য প্রার্থীদের কমিটিতে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।  এখন দেখার বিষয়—প্রার্থী হওয়ার দৌড়ে থাকা আমিনুর রহমান চৌধুরী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজিম শেষ পর্যন্ত প্রার্থী বাছাইয়ের টেবিলে থাকেন, নাকি নিজেরাই উঠে আসেন প্রার্থিতার চূড়ান্ত তালিকায়।


আরও খবর




নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন আটক

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঁশখালীতে সম্ভাব্য তিন চেয়ারম্যান প্রার্থীই যাচাই-বাছাই কমিটিতে

ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

সাঘাটায় পথরোধ করে রামদা ঠেকানোর অভিযোগ, ৭৯ হাজার টাকা-মোটরসাইকেল ছিনতাই

বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ।

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন আটক

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাঘাটায় পথরোধ করে রামদা ঠেকানোর অভিযোগ, ৭৯ হাজার টাকা-মোটরসাইকেল ছিনতাই