
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৩১ নং লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল হাসান ভূঁইয়া (পলাশ)। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আশরাফুল হাসান ভূঁইয়া (পলাশ) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম হোসেন দিপু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করে যাবেন।




























