
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেন, অনৈতিকভাবে অর্থ দাবি এবং সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আবেদন সূত্রে জানা যায়, অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন। আবেদনে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাকিল মোল্লা এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাফির বিরুদ্ধে বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ তুলে ধরা হয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নামজারি, ভূমি সংক্রান্ত তদন্ত, মামলার তদন্ত প্রতিবেদন, জমি পরিমাপসহ বিভিন্ন দাপ্তরিক কাজে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অতিরিক্ত অর্থ দিতে অনাগ্রহ প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে কাজ বিলম্বিত করা কিংবা বারবার অফিসে আসতে বাধ্য করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
এতে ভূমিসংক্রান্ত জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের ও অসহায় সেবাপ্রত্যাশীরা আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী আরও দাবি করেন, ভূমিসংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত ও প্রতিবেদন প্রদানের ক্ষেত্রেও অর্থ লেনদেনের মাধ্যমে কাজ প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিসের




























