
স্টাফ রিপোর্টারঃ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) ফখরুল ইসলাম শ্যামলের সুপুত্রের শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) গাজীপুরের একটি স্থানীয় মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিয়ে ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সৈনিকদের অধিকার ও কল্যাণে সার্বক্ষণিক নিয়োজিত, সৈনিকবান্ধব ব্যক্তিত্ব এবং অসকস-এর কেন্দ্রীয় সভাপতি সার্জেন্ট হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান অসকস গাজীপুর জেলা শাখার মাননীয় সভাপতি, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম ও ওয়ারেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সদস্য।
পারিবারিক এই আনন্দানুষ্ঠানটি একপর্যায়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিবাহোত্তর সংবর্ধনার পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি ফলপ্রসূ সাংগঠনিক আলোচনাও অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে নবদম্পতির সুখ ও সমৃদ্ধিময় দীর্ঘায়ু কামনা করেন।
কার্ড ১০৪




























