
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য পূজার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের লক্ষ্য। দুর্গাপূজা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।" তিনি সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু। এছাড়াও স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য এবং তাঁর সাথে আসা অতিথিদের স্বাগত জানান এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।
কার্ড ১০৪





























