
মো: ফখর উদ্দিন, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার গুলশান-১-এর মেজবান ডাইন রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মামুন (ব্যাচ-২০০২)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র শীল। নবগঠিত কমিটিতে আবুল হাসনাত মোঃ মহসীন জুয়েল (ব্যাচ-১৯৯৪) সভাপতি এবং মোহাম্মদ আবু নাছের (ব্যাচ-১৯৯৫) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বক্তব্য দেন। তাঁরা অ্যালামনাই এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবিএম শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আক্তার জাহানসহ নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিকড়ের টানে, ঐক্যের বন্ধনে—আমরা সবাই একসাথে।




























