শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

প্রকাশিত:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা গৃহবধূকে হত্যার অভিযোগ এনে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন। নিহত গৃহবধূর নাম আয়সা আক্তার। তিনি দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের নজরুল ইসলাম মুন্সি ও সাহানাজ বেগমের মেয়ে। তার স্বামী আবদুল ওহাব, মুরাদনগর উপজেলার পাহাড়পুর দাগার বাড়ি গ্রামের মৃত শহিদের ছেলে। স্বজনদের অভিযোগ, প্রায় ১২ বছর আগে আয়সা আক্তারের বিয়ে হয় আবদুল ওহাবের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নির্যাতনের শিকার হন তিনি। বিভিন্ন সময় তাকে মারধর করা হতো এবং তার পরিবারের কাছে টাকা দাবি করা হতো বলেও অভিযোগ করেন স্বজনরা। নিহতের ভাই অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের পরিবার আয়সাকে স্বামীর বাড়িতে পাঠাতে রাজি ছিল না। পরে আবদুল ওহাব ক্ষমা চেয়ে আর কোনো ঝগড়া-বিবাদ হবে না বলে আশ্বাস দিয়ে তাকে নিয়ে যান। কিন্তু সেখানে নেওয়ার পর আয়সার পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করে মাছের প্রজেক্টে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির উঠানে আয়সার মরদেহ পড়ে আছে, কিন্তু বাড়িতে স্বামী বা পরিবারের কোনো সদস্য নেই। পরে স্বামীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একবার একটি ছোট মেয়ে ফোন রিসিভ করে জানায়, বাড়িতে কেউ নেই। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিকে নিহতের স্বজনদের দাবি, তারা থানায় হত্যা মামলা করতে গেলেও তাদের মামলা নেওয়া হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর
আমলাপাড়ায় নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আমলাপাড়ায় নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

এই সম্পর্কিত আরও খবর