
বরিশাল-৬, (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনান আলহাজ্ব আবুল হোসেন খানকে গণসংবর্ধনা এবং নবগঠিত কমিটির পরিচিতি সভায় ফুলের মালা দিয়ে বরন। ৫ নং দুর্গাপাশা ইউনিয়ন বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাকেরগঞ্জের ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের কাটাখালীতে আয়োজিত এই অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। ৫ নং দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সম্মানিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন সিকদার।
অনুষ্ঠান সঞ্চালনায় ৫নং দুর্গাপাশা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আর এম জিয়াও হক জাকির।
বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল হোসেন খান নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এরপরে ইউনিয়ন বিএনপি'র কমিটির নাম প্রকাশ করেন। দুর্গাপাশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন সিকদার। সাধারণ সম্পাদক আর এম জিয়াউল হক জাকির।
সহ-সভাপতি গন হলেন ঃ ইউসুফ সিকদার, মোসাম্মৎ ইরানি হাওলাদার, জব্বার খান, কে এম হাবিবুর রহমান। এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন খান। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয় রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে বিতর্কিত মো: আলতাফ গাজীকে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দুর্গাপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




























