শিরোনাম
বাহুড়া দারুল কোরআন নূরানী মাদরাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে ভোলাইন বাজারে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী আশিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কি মামলার আসামি তোফায়েল? অষ্টগ্রামে নেপথ্যের প্রভাবশালীদের নিয়ে প্রশ্ন বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মুরাদনগরে প্রাক্তন স্বামীর হাতে নারী খুন
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ০৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১। 

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বরকল এলাকার আবু তালেবের ছেলে। ২০০৯ সালে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

এসআরবি-১১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারে বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

কারাগার থেকে পালানোর পর আবু মোকারম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন এবং পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তাঁর বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন। এ ঘটনায় চন্দনাইশ থানায় হত্যা মামলা হয়। মামলায় আবু মোকারম ছিলেন এক নম্বর আসামি। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



আরও খবর




বাহুড়া দারুল কোরআন নূরানী মাদরাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম

জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোটে ভোলাইন বাজারে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী আশিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কি মামলার আসামি তোফায়েল? অষ্টগ্রামে নেপথ্যের প্রভাবশালীদের নিয়ে প্রশ্ন

গুলশানে মিছিলকারী ময়মনসিংহে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ন আহবায়ক

বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

ফুলপুরে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুরাদনগরে প্রাক্তন স্বামীর হাতে নারী খুন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

বাহুড়া দারুল কোরআন নূরানী মাদরাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক থামিয়ে গরু ও মালামাল লুট

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম

জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোটে ভোলাইন বাজারে আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী আশিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কি মামলার আসামি তোফায়েল? অষ্টগ্রামে নেপথ্যের প্রভাবশালীদের নিয়ে প্রশ্ন

গুলশানে মিছিলকারী ময়মনসিংহে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ন আহবায়ক