শিরোনাম
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
বুধবার ১৮ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমানে সাতক্ষীরার বাসিন্দা সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং বাদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, পারিবারিক বিরোধের জেরে প্রায় ছয় থেকে সাত মাস আগে তিনি স্ত্রীকে তালাক দেন। অভিযোগ অনুযায়ী, দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তার সাবেক স্ত্রীর কাছে সংরক্ষিত ছিল। পরবর্তী সময়ে অভিযুক্তরা সেসব ছবি ও ভিডিও সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠান।

অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়। এরপর ২০ অক্টোবর পুনরায় যোগাযোগ করে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর সখিপুর ইউনিয়ন ছাত্রদল নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর আব্দুল্লাহ আল মামুনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এসব ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন বাদী।

বাদী সাহেব আলীর অভিযোগ, অভিযুক্তরা প্রথমে পাঁচ লাখ, পরে তিন লাখ এবং সর্বশেষ এক লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ৫০ হাজার টাকায় সমঝোতা হলেও টাকা দেওয়ার পরও ব্ল্যাকমেইল অব্যাহত থাকে। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরও খবর




চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন হাবিব

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ