শিরোনাম
ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের শিক্ষাবৃত্তি প্রকল্পের শুভ উদ্বোধন ২০২৬ নাঙ্গলকোটের নাইয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি,শিক্ষার্থীদে মাঝে বৃক্ষ বিতরণ আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি গুরুদাসপুরের মশিন্দা আদালতের রায় উপেক্ষা করে জমিদখলের চেষ্টা,প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অতিদ্রুত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকতার নাম ভাঙিয়ে ভুয়া পরিচয়ধারীদের অপতৎপরতা বন্ধের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি এবং রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার চক্রান্ত। বিশেষ করে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা রাব্বানীসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মাজহারুল ইসলাম চপল ও গোলাম মোস্তফা মামুনসহ এই অপপ্রচারকারী চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সমাবেশ থেকে ভুয়া সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি কোনো স্বীকৃত গণমাধ্যমের সঠিক পরিচয় বা দক্ষতা ছাড়াই সাংবাদিকতার লেবেল লাগিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সুবিধা আদায় এবং বিভিন্ন স্থানে 'মব' (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করছেন। এসব অপ-সাংবাদিক ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে সাংবাদিক সমাজকে কলঙ্কমুক্ত করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, প্রকৃত সাংবাদিকদের যাতে পেশাগত দায়িত্ব পালনে কোনো হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের বর্তমান অবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজশাহী প্রেসক্লাব দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটে। এর অংশ হিসেবে প্রেসক্লাবের সদস্য না হওয়া সত্ত্বেও গোলাম মোস্তফা মামুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

​অভিযোগ করে বক্তারা বলেন, গোলাম মোস্তফা মামুন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য। একজন পদে থাকা রাজনৈতিক ব্যক্তি কীভাবে একটি পেশাদার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকেন—সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা। তার অনুসারী ১০-১২ জন ব্যক্তিও প্রকৃত গণমাধ্যমকর্মী কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের মাধ্যমে যাচাইয়ের পাশাপাশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের আয়, শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পরিচয়ের তদন্তের দাবি জানানো হয়।

রাজশাহী অঞ্চলে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বক্তারা আশা প্রকাশ করেন, সাইবার স্পেসে সক্রিয় অপপ্রচারকারী ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধেও তারা একই রকম কঠোর পদক্ষেপ নেবেন। পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া পরিচয়পত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা রাব্বানীর সঞ্চালনায় সমাবেশে বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার শামীমসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন।


আরও খবর




ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির

উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো

গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মঞ্জুরুল করিম রনি এমপি

গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ড এলাকায় রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ, অবরুদ্ধ এলাকাবাসী

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ : তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতির মাতার মৃত্যুতে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক