শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মহানগরীতে কথিত ভুয়া কবিরাজের প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক)।

​অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক, পানি পড়া ও অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। চিকিৎসা-সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা যোগ্যতা না থাকা সত্ত্বেও স্থানীয় মসজিদে কোরআন শিক্ষার পরিচয় ব্যবহার করে তিনি এ প্রতারণা চালিয়ে আসছিলেন বলে ভুক্তভোগীরা জানান। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মুরাদ মূলতঃ রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক।

​এসব তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ২১ জুলাই রাতে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। এর পরদিন ২২ জুলাই সন্ধ্যা ৮টার দিকে নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুরাদ হোসেন, তার বাবা নিজাম উদ্দিন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাংবাদিক তানজিলুল ইসলাম প্রাণে রক্ষা পান।

​ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মুরাদ হোসেন ও তার বাবা নিজাম উদ্দিনকে অভিযুক্ত করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা তানজিলুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ভুক্তভোগী সাংবাদিক তানজিলুল ইসলাম বলেন, "সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

নানা আয়োজনে আজকালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি

প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত