
জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন শাখা জিয়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মিজানুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক এবং মো. আশরাফ সিংকে সদস্যসচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমোহন উপজেলা জিয়া পরিষদের কার্যালয়ে উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. আঃ মান্নান ও সদস্যসচিব মো. আবদুল জলিল আজাদের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে বাবুল চন্দ্র তেলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া নুরে আলম, রুহুল আমীন, মো. খোকন, মো. শামীম, মো. সফিউল্যাহ, আব্দুস সাত্তার, মো. মারুফ ও মো. হারুনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন—মো. রাকিব, মো. ফারুক, মো. আবুল কাশেম, মো. জসিম পণ্ডিত, মো. রুবেল পাটোয়ারী, মো. মনির, জাহাঙ্গীর আলম, মানিক, মো. জসিম, আবুল হোসেন, আঃ করিম, মো. বেল্লাল, বজলু মোমীন, মোস্তফা গাইন, রুহুল আমিন, মো. আলিফ, মো. শাহীন, মো. আরিফ, মো. শরীফ, মো. রুবেল, মো. আকবর, মো. মিরাজ, শিপন রায়, মো. সালেহ উদ্দীন, মো. জামাল ও তোফাজ্জল হোসেনসহ অন্যরা।
নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




























