
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন ভেঙে ফেলার পর পুনর্নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল।
মঙ্গলবার, ২৭ অক্টোবর, অষ্টগ্রাম উপজেলায় নিজ দলের নেতাকর্মীদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেন তিনি। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের কাছে ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি তুলে ধরেন জাকির হোসেন মুকুল।
তিনি ঐতিহাসিক এই স্থাপনাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এই প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি ঘিরে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।




























