শিরোনাম
কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে না
বুধবার ০৭ অক্টোবর ২০২৬
বুধবার ০৭ অক্টোবর ২০২৬

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

প্রকাশিত:শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



ইয়ার রহমান আনানঃ কক্সবাজার ব্যুরো


কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় গ্রেপ্তার আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। পরিবারের দাবি, কালু ড্রাইভার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন; পারিবারিক বিরোধের জেরে তাকে মামলায় ফাঁসানো হয়েছে।


জিসান হত্যার সুষ্ঠু বিচার এবং কালু ড্রাইভারের মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় কালু ড্রাইভারের বাড়িতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। এতে লিখিত বক্তব্য দেন কালুর ছেলে মোহাম্মদ ইমন উদ্দিন। বক্তব্য দেন কালুর স্ত্রী শওকত ইয়াসমিন, ভাই কৃষক দলের সভাপতি জামাল উদ্দিন, ভাগিনা তৌহিদুল ইসলাম শামীম। এছাড়া নিহত জিসানের খালু বাদশাহ মিয়া ও খালাতো ভাই জালাল উদ্দিনও বক্তব্য দেন।


লিখিত বক্তব্যে ইমন উদ্দিন অভিযোগ করেন, কাকারা ইউনিয়নের এক প্রভাবশালী ব্যক্তি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারিবারিক আক্রোশ থেকে তার বাবাকে এ মামলায় জড়িয়েছেন। তার দাবি, ওই ব্যক্তির উপস্থিতিতে পুলিশ তার বাবাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

ইমন আরও অভিযোগ করেন, কালু ড্রাইভারকে কয়েক দিন থানায় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। পরিবারের কাছে আটকের কারণ বা তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রমাণও জানানো হয়নি। পরে তাকে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। পরিবারের দাবি, চাপ প্রয়োগ করে ওই জবানবন্দি নেওয়া হয়েছে।


ইমন উদ্দিন বলেন, ‘আমরা কোনো প্রতিশোধ চাই না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আমার বাবাকে মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

অন্যদিকে জিসান হত্যা মামলার বাদী ও নিহতের বড় ভাই কায়সার হামিদ বলেন, হত্যাকাণ্ডের পাঁচ দিন পার হলেও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে কালু ড্রাইভার নামে একজনকে আটক করা হয়েছে। ‘তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তবে কী কারণে পুলিশ তাকে আটক করেছে, তা আমি বলতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু উদঘাটন হয়নি।’ এ কারণে তিনি তদন্ত সংস্থা পরিবর্তনের দাবি জানান।


জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর পর ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।





আরও খবর




ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা