শিরোনাম
আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা কর্মকর্তাপুলিশের কার্যক্রম দেখতে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচ কলেজছাত্রী লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদনে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন এবং ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার দাবিতে রাজশাহীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘জাতীয় তামাকমুক্ত দিবস’ উপলক্ষে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার’ (লফস)-এর আয়োজনে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় বুধবার (১৪ অক্টোবর) রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা শিশু ও তরুণদের সুরক্ষায় স্থানীয় সরকার গাইডলাইন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ওপর জোর দেন।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ. এম. আঞ্জুমান আরা বেগম।

এতে সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীন লাকী।

​সভায় সূচনা বক্তব্যে শাহনাজ পারভীন লাকী বলেন, “রাজশাহী একটি পরিচ্ছন্ন শহর। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যাতে তামাকজাত দ্রব্যের দোকান বা প্রতিষ্ঠান না থাকে, সে বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা জরুরি।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ. এম. আঞ্জুমান আরা বেগম বলেন, “বর্তমানে তরুণ প্রজন্ম ও শিশুদের মধ্যে সিগারেট, ই-সিগারেট, ভেপিং এবং নিকোটিন পাউচের মতো ক্ষতিকারক দ্রব্যের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। এগুলো তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আশ্বাস দেন, রাজশাহী সিটি করপোরেশন সরকারি নির্দেশনার আলোকে আইন অনুযায়ী তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

​অনুষ্ঠানে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়নে করণীয় বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন লফসের প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন।

​আলোচনা সভায় সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আয়েশা বেনজির, সাদিয়া জাফরিন, এফএসও শেখ আরিফুল হক, এইচইও মো. দুলাল হোসেন, এইচএ ফারজানা রহমান, ইপিআই সুপারভাইজার মো. মনিরুজ্জামান, সৌরভ দাস, সিইএসকে মো. আলাউদ্দিন, ইউডি আবদুল ওয়াহেদ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আফসানা পারভীন, আকতারুন্নেছা ও সঞ্চয় কুমার উপস্থিত ছিলেন।

​এ ছাড়া সভায় নারী নেত্রী ও সমাজসেবী রুবিনা আফরোজ, ফরিদা ইয়াসমিন এবং লফসের প্রকল্প সমন্বয়কারী চম্পা খাতুন, প্রকল্প কর্মকর্তা মুক্তা সরকার ও ফাহমিদা আক্তার স্মৃতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর




বোদায় পোকার তাণ্ডবে ফসল ধ্বংসের মুখে: দায়িত্বে অবহেলা নাকি উধাও কৃষি কর্মকর্তা

আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত

আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে নৃশংস নির্যাতন, হাসপাতালে মৃত্যু

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু

জয়দেবপুর রেল ফাঁড়িতে হামলা: মাদক কারবারিদের আক্রমণ, পুলিশসহ আহত ৫, গ্রেফতার ৩

কলারোয়ায় দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ফুলবাড়িয়ায় মসজিদ ও মন্ডপে প্রবাসীর প্রায় ১৪ লাখ টাকা উপহার

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে মা ইলিশ রক্ষা অভিযান-ঘাটে ঘাটে বরফ জাল নিয়ে প্রস্তুত অর্ধশত ট্রলার

আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার

টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক

পঞ্চগড়ে একই পরিবারে পিতা-পুত্রের সার ডিলার লাইসেন্স, বাতিল চেয়ে অভিযোগ

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

বোদায় পোকার তাণ্ডবে ফসল ধ্বংসের মুখে: দায়িত্বে অবহেলা নাকি উধাও কৃষি কর্মকর্তা

আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত

আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে নৃশংস নির্যাতন, হাসপাতালে মৃত্যু

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু

জয়দেবপুর রেল ফাঁড়িতে হামলা: মাদক কারবারিদের আক্রমণ, পুলিশসহ আহত ৫, গ্রেফতার ৩

কলারোয়ায় দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ফুলবাড়িয়ায় মসজিদ ও মন্ডপে প্রবাসীর প্রায় ১৪ লাখ টাকা উপহার

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে মা ইলিশ রক্ষা অভিযান-ঘাটে ঘাটে বরফ জাল নিয়ে প্রস্তুত অর্ধশত ট্রলার