শিরোনাম
সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার বান্দরবানের থানচিতে ভোর রাতে আগুনে পুড়ল ১৩টি দোকান নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের লাকসামে 'হৃদয়ে কুমিল্লা’র উদ্যোগ ডাকাতিয়া নদীতে মৎস্য পোনা অবমুক্ত আমতলীতে ইয়াবাসহ যুবক আটক রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ ফখর উদ্দিন, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সেনবাগ-বজরা সড়কের উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে ঠিকাদারকে তলব করে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরফানুল হক চৌধুরী ও নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহম্মদ উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দল সড়কটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় নিম্নমানের কাজের অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে সেনবাগ-বজরা সড়কের প্রায় ১৬ কিলোমিটার অংশের উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। প্রকল্পটির জন্য প্রায় ৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স ছালে আহম্মদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর গত ১৩ সেপ্টেম্বর রাতে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর পর স্থানীয়রা নির্মাণসামগ্রী ও কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, সড়কের সোল্ডার, এজিং ও গাইড ওয়ালের কাজ যথাযথভাবে করা হচ্ছে না। কালভার্টের সঙ্গে সড়কের সংযোগেও ত্রুটি রয়েছে। কার্পেটিংয়ে নির্ধারিত পরিমাণের তুলনায় কম উপকরণ ব্যবহারের অভিযোগও করেন তারা। এমনকি কার্পেটিংয়ের পিচের স্তর হাত দিয়ে তুলে ফেলার অভিযোগ করেন স্থানীয়রা।

পরে স্থানীয় নেতৃবৃন্দ গাজী খোকন ও ফারাবি চৌধুরীর নেতৃত্বে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বুধবার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় কাজ সাময়িক বন্ধ করা হয়েছে। ঠিকাদারকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। নিম্নমানের কাজ করা অংশ নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহম্মদ উল্লাহ বলেন, তদন্তকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খারাপ অংশ পুনরায় করে দেওয়ার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দিতে দেরি হওয়ায় প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের নকশা ও নির্ধারিত সিডিউল অনুযায়ী নির্মাণকাজের মান নিশ্চিত করে পুনরায় কাজ শুরু করা হোক। পাশাপাশি অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


আরও খবর




সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

বোদা পঞ্চগড়ের নগরকুমারী হাটে অতিরিক্ত টাকা আদায়: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে গালিগালাজ, দিলেন পা কেটে নেওয়ার হুমকি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক