
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:চট্টগ্রামের কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহত দিদার আলমের পিতা ও স্ত্রীর হাতে সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।এ সময় বোয়ালখালী পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।নিহত দিদার আলমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




























