
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট পৌর এলাকায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর এলাকার জিরো পয়েন্ট থেকে পূর্ব ভরণশাহী ইছামতি নদী পর্যন্ত নির্মাণাধীন এ ড্রেনের কাজের মান ও অনিয়ম নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে দেখে অনিয়ম দেখে ব্যবস্থা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্মাণকাজের বিষয়ে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ধুনট পৌরসভার প্রশাসক মীর আল মনসুর শোয়াইব।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নির্মাণকাজের মান ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয়দের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিতব্য গুরুত্বপূর্ণ এ ড্রেনের কাজে অনিয়ম হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ, ড্রেনটি নির্মিত হলে পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াইব বলেন সরেজমিন পরিদর্শনে যে অনিয়ম পাওয়া গেছে সেই স্থানগুলোতেচিহ্নিত করে নতুন ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।




























