
আব্দুল্লাহ্ আল মামুন,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) মো. তছলিম উদ্দিন, পিএসসি, বীর।পঞ্চগড় জেলা ভেটেরানস কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আবুল কালাম আজাদের আয়োজনে অনুষ্ঠিত সভায় ভেটেরানস জেলা সভাপতি সম্মানিত ক্যাপ্টেন মো. বাবুল হোসেন এবং বোদা উপজেলা কমান্ডার সার্জেন্ট সাহিদুল ইসলাম লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ ও অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।সভায় ভেটেরানস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন।




























