
রাজশাহী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজশাহী মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।
সভা পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, আকতারুল ইসলাম, মাসুদুল হক মৃধা মমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন ও সারওয়ার পারভেজ রকি।
এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে যুবসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।





































