
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের হাড়িনাল উত্তর পাড়া এলাকায় দীর্ঘ ৭০ বছরের পুরনো একটি সাধারণ চলাচলের রাস্তা দখল করে গাছ রোপণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার শত শত সাধারণ মানুষ।রাস্তাটি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় হাড়িনাল উত্তর পাড়া এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চলাচল এবং জরুরি চিকিৎসাসেবা পাওয়ার পথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে পড়েছে।
এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে এবং জনস্বার্থে রাস্তাটি দ্রুত অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ এলাকাবাসী। তারা অবিলম্বে এই অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের অবাধ যাতায়াত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
কার্ড -১০৪





























