
। কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর অধীন আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।১০ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় কুমিল্লা সীমান্তের সোনাপুর নামক স্থানে সন্দেহজনক মালামাল দেখতে পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।




























