শিরোনাম
মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ,টায়ার জ্বালিয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে: আইন সচিব চাটখিল থানার ওসির সঙ্গে পৌর জামায়াতের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শনিবার ২১ নভেম্বর ২০২৬
শনিবার ২১ নভেম্বর ২০২৬

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

প্রকাশিত:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




মোঃ সোহরাব উদ্দিন মন্ডল,গাজীপুর 



গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রবাসী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার এবং অভিযুক্ত খবির আলম প্রধানিয়া (কবির)-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী সাইফুলের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খবির আলম প্রধানিয়া (কবির) দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রভাবশালী মহল ও এমপি-মন্ত্রীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে অর্থ উপার্জন করতেন বলে অভিযোগ এলাকাবাসীর।


লিখিত অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্টের পর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন হলেও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা অব্যাহত রয়েছে। নিরীহ ও সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। মামলার ভয় দেখিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে মানুষের কাছ থেকে অর্থ আদায়ই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বলে দাবি তাঁদের।


বক্তারা বলেন, এ ধরনের ভিত্তিহীন মামলা ও হয়রানির কারণে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন না করে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।


মানববন্ধন থেকে খবির আলম প্রধানিয়া (কবির)-এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রবাসী সাইফুলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার এবং সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে কাশিমপুরের ২ নম্বর ওয়ার্ড চক্রবর্তীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জানমাল ও সামাজিক মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


এ সময় এলাকাবাসী তাঁদের অভিযোগ ও দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।






আরও খবর




ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ,টায়ার জ্বালিয়ে রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান


এই সম্পর্কিত আরও খবর

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা