শিরোনাম
মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী
রবিবার ২২ নভেম্বর ২০২৬
রবিবার ২২ নভেম্বর ২০২৬

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২২ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ২২ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোক্তার হোসেন গোলাপ, হাওরাঞ্চল 

প্রতিবন্ধী পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে সামাজিক ব্যবসাভিত্তিক ছাগল পালন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১৮টি গ্রামের ২৪টি অতিদরিদ্র প্রতিবন্ধী পরিবারের মধ্যে বিনামূল্যে দুটি করে মোট ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রকল্পের বিশেষ শর্ত হলো, কোনো প্রতিবন্ধী শিশু শিক্ষার বাইরে থাকতে পারবে না।

প্রতিষ্ঠানের সভাপতি, সাংবাদিক নাসরুল আনোয়ারের 

সভাপতিত্বে শনিবার (২১ নভেম্বর) বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁওয়ে অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন বাজিতপুরের ভেটেরিনারি সার্জন ডা. সুদীপ্ত নাগ হিমেল। সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) নূরে হায়াত আফসানা।

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী পরিবারগুলোর স্বকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উপকারভোগীদের বিশেষ শিশুদের মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালায় নিয়মিত পাঠানোর আহ্বান জানান। প্রকল্পের আওতায় এক বছর ছাগলের সব ধরনের চিকিৎসা, ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত ব্যয় ফাউন্ডেশন বহন করবে'।

প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ খান সোহেল তাঁর বক্তব্যে বলেন, 'প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সমাজের সম্মিলিত দায়িত্ব। ছাগল বিতরণের মাধ্যমে পরিবারগুলোর আয়বর্ধনের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু আর্থিক সহায়তা পেলেই হবে না, শিশুদের শিক্ষা ও পরিচর্যার বিষয়েও অভিভাবকদের সচেতন হতে হবে'। 

তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, 'জীবিকা ও শিক্ষাকে একই প্রকল্পের সঙ্গে যুক্ত করা একটি সময়োপযোগী উদ্যোগ'। 

অনুষ্ঠানে তিনি মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার অবকাঠামোগত সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

সভাপতি নাসরুল আনোয়ার বলেন, 'প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের পাশাপাশি তাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ছাগল পালন প্রকল্পটি পরিবারগুলোর স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে'। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীর সংখ্যা এবং শ্রেণিকক্ষের তীব্র সংকট তুলে ধরে দুটি শ্রেণিকক্ষ নির্মাণে জেলা পরিষদ প্রশাসকের আর্থিক সহায়তার ঘোষণাকে স্বাগত জানান। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রধান অতিথির প্রতি প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদানের জোরালো সুপারিশ করেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১৫৬ জন প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে, যাদের প্রায় ৭৮ শতাংশই দরিদ্র পরিবারের সন্তান। ১৮ জন শিক্ষক-কর্মী পরিচালিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জেলা পর্যায়ে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। বর্তমানে শ্রেণিকক্ষের সংকট নিরসনে দুটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি আধা-পাকা স্থাপনা নির্মাণ জরুরি। এ বিষয়ে তিনি প্রধান অতিথির কাছে আনুষ্ঠানিক আবেদনপত্র হস্তান্তর করেন।


আরও খবর




মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান