শিরোনাম
বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দুমকিতে ৮ পিস ইয়াবাসহ আটক-২ মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস
বুধবার ২৫ নভেম্বর ২০২৬
বুধবার ২৫ নভেম্বর ২০২৬

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনে সাত দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এসব দাবির মধ্যে রয়েছে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন, গণপিটুনি ও দখলদারিত্ব বন্ধ এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন।


বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।


সংবাদ সম্মেলনে দলটি জানায়, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে মব সন্ত্রাস, গণপিটুনি, দখলবাজি এবং বিচারবহির্ভূত সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের পর সংঘটিত অপরাধগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।


যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে চুক্তিটির অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং দেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত থাকলে তা সংশোধনের দাবি জানানো হয়। প্রয়োজনে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।


এ ছাড়া ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইসলামী ফ্রন্ট।


পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। সেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। প্রয়োজনে পার্বত্য এলাকায় স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।


আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতার পরিবর্তনে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই এর সার্থকতা।


তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব কোনো একটি রাজনৈতিক দলের নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, এডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আব্দুল হাকিম, মাস্টার মোহাম্মদ আবুল হোসেন, মোশাররফ হোসেন শহীদুল, নাসির উদ্দিন মাহমুদ, কাজী জসিম উদ্দীন নুরী, ডা. এস এম সরওয়ার, আবু নাসের মোহাম্মদ মুসা, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, নিজাম উদ্দীন প্রধান, আজাদ হোসাইন, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ্, মোহাম্মদ উসমান গনী প্রমুখ।


আরও খবর




বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন- ইসলামী ফ্রন্ট

শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল

ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

কামারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠ ভরাট, শহীদ মিনার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা

রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই -সাংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ আটক-২

মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউখালীতে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন


এই সম্পর্কিত আরও খবর

বিদায় নয়,স্মৃতিতে অমর: অষ্টগ্রামের প্রিয় শিক্ষক সায়েদ আহমদ রাজুর অবসর

শেরপুরে বহুজাতিক কোম্পানি লোটোর গোডাউনে আগুন ; প্রায় ২৫ লক্ষ টাকার জুতা ভস্মীভূত

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামে কাল বসছে প্রাণিসম্পদের বিশাল প্রদর্শনী,থাকছে ৫০টি স্টল

ধুনটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

কামারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠ ভরাট, শহীদ মিনার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা

রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই -সাংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা