শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

বেগম খালেদা জিয়া: রাষ্ট্র, সংগ্রাম, সংযম ও এক মহিমান্বিত নীরব বিদায়

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গতকাল বাংলাদেশের ইতিহাস থেকে ঝরে পড়েছে এক গভীর, ভারী ও আবেগে ভেজা অধ্যায়। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নয় একটি সময়, একটি সংগ্রাম, একটি নৈতিক নেতৃত্বের ধারা চিরতরে থেমে গেল। তিনি ছিলেন এমন এক রাষ্ট্রনায়িকা, যাঁর জীবন রাজনীতির চেয়েও বড় হয়ে উঠেছিল মানুষের মনে, আচরণে ও মূল্যবোধে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে রাজনীতিতে তাঁর পথচলা শুরু হলেও তিনি কখনোই পরিচয়ের ছায়ায় আবদ্ধ থাকেননি। স্বল্পভাষী, সংযত অথচ দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে তিনি নিজস্ব নেতৃত্ব নির্মাণ করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসের পাতায় নাম লেখাননি; পুরুষতান্ত্রিক রাজনীতির ভেতরে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন নেতৃত্বের শক্তি উচ্চকণ্ঠে নয়, দৃঢ়তায়।

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্রের প্রতিটি সংকটময় মুহূর্তে তাঁর অবস্থান ছিল স্থির ও আপসহীন। ক্ষমতায় থাকাকালীন বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচল রাখা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা রক্ষার প্রয়াস ছিল তাঁর শাসনের বৈশিষ্ট্য। আবার ক্ষমতার বাইরে দীর্ঘ সময় কাটিয়েছেন মামলা, কারাবাস ও নিপীড়নের ভেতর দিয়ে অসুস্থ শরীর নিয়েও মাথা নত করেননি। নীরবতা দিয়েই তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

ব্যক্তিজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অতি সাধারণ। পরিপাটি, মার্জিত, মিতব্যয়ি ও স্বল্পভাষী এক নারী। তিনি ফুল ভালোবাসতেন প্রদর্শনের জন্য নয়, সৌন্দর্য আর নীরবতার প্রতীক হিসেবে। রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ আসনে থেকেও তাঁর জীবনে আড়ম্বর ছিল না। এই সংযমই তাঁকে মানুষের এত কাছে এনে দিয়েছিল।

এই মিতব্যয়িতা ও সরলতার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছে ১৯৭৭ সালের একটি ঘটনা। তখন তিনি সেনাপ্রধানের স্ত্রী। রাষ্ট্রীয় নিয়মে বড় গাড়ি, আনুষ্ঠানিকতা ও সুবিধা পাওয়ার অধিকার ছিল তাঁর। কিন্তু তিনি নেমেছিলেন একটি অতি সাধারণ, হুডখোলা গাড়ি থেকে। কোনো প্রহরা নয়, কোনো গর্জন নয় নেমে সরাসরি ঢুকে পড়েছিলেন মনসুর ভবনে।

ভবনের সামনের কসমেটিকসের দোকানে দাঁড়িয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলেছিলেন, “একটা ভালো ক্রিম দেখান তো।” ‘জিয়ার স্ত্রী’ পরিচয়ে দোকানদার বাড়তি যত্নে ‘Made in Japan’ লেখা Miko ব্র্যান্ডের একটি ক্রিম এগিয়ে দিল। দাম ৪৫ টাকা।

দাম শুনে বেগম জিয়া জিহ্বায় কামড় দিয়ে বলে ফেলেছিলেন, “ওরে বাবা! এত টাকা!” মুহূর্তেই বলে উঠলেন-“না না, কম দামের কিছু দেন।” দোকানদার অস্বস্তিতে পড়ে গেল। সেই অস্বস্তি ভাঙতে তিনি নিজেই বললেন, “আমায় বরং কিউটের ক্রিম দিন। দেশি প্রোডাক্টই ভালো।”

ততক্ষণে মনসুর ভবন লোকে লোকারণ্য। মানুষ বিস্ময়ে দেখছিল। দুর্ভিক্ষ আর বৈষম্যে জর্জরিত বাংলাদেশ এমন দৃশ্য দেখেনি। চারপাশে ফিসফাস শুরু হয়েছিল-“বাংলাদেশে এও কি সম্ভব!” এই প্রশ্নটিই হয়ে উঠেছিল তাঁর চরিত্রের সবচেয়ে বড় প্রশংসা।

এটি কোনো ছোট ঘটনা নয়। এটি ছিল ক্ষমতার ভেতরে থেকেও সাধারণ থাকার এক বিরল নৈতিক ঘোষণা। এখানেই বেগম খালেদা জিয়া আলাদা তিনি ক্ষমতাকে ব্যবহার করেননি নিজেকে বড় দেখাতে, বরং নিজের আচরণ দিয়ে ক্ষমতাকে ছোট করে এনেছিলেন মানুষের কাছে।

তার ইন্তেকালের পর অনুষ্ঠিত জানাজা মুসলিম বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এটি কোনো দলীয় আয়োজন ছিল না এটি ছিল মানুষের শেষ ভালোবাসা। লাখো মানুষের নীরব অশ্রু বলে দিয়েছে, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন মানুষের আপন মানুষ।

আজ তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সংসদের সম্মুখে, ইতিহাসের বুকের ভেতরে। দুটি কবর পাশাপাশি এটি কেবল দাম্পত্য নয়, এটি রাষ্ট্রের ইতিহাস। যেন হুমায়ুন আহমেদের সেই পংক্তিই বাস্তব হয়ে উঠেছে- “যদি আমায় মরণ এসে ছুঁয়ে যায় তবে তুমি থেকো পাশে, আমরা দুজনা থাকব ঘুমায়ে মাটির মিঠে ঘাসে।”

একজন স্বাধীনতার ঘোষক, অন্যজন গণতন্ত্রের প্রতীক দুজনেই আজ নীরবে শুয়ে আছেন এই দেশের মাটিতে। যে দেশের মাটি ও মানুষকে ছেড়ে তিনি কখনই অন্যদেশে চলে যেতে চাননি।

বেগম খালেদা জিয়া এখন ইতিহাস। কিন্তু এই ইতিহাস কোলাহলের নয় এটি নীরব শক্তির ইতিহাস। ভবিষ্যৎ প্রজন্ম যখন জানতে চাইবে নেতৃত্ব কাকে বলে, তখন এই জীবনের পাতাই হবে উত্তর। আল্লাহ তাঁর সংগ্রামী জীবনের প্রতিদান হিসেবে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


লেখক: ডাঃ এ, কে, এম আহসান হাবীব নাফি, চিকিৎসক ও রাজনৈতিক কর্মী


আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ