শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

​পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কলেজের শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নুরন্নবী ছাত্রাবাস মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিকের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

​পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, মহানগর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিল।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আজকের এই আয়োজন ছাত্র রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য সম্প্রীতির স্বাক্ষর রাখল। ইফতারের এই মহামিলন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমি আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও এমন মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখবে।”

​আবেগঘন স্মৃতিচারণা করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, “এই হোস্টেলে পা রেখে আজ পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পবিত্র মাসে মহান আল্লাহ আমাদের সেবার মানসিকতাকে আরও বাড়িয়ে দিন।”

​রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যে বলেন, “শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নূরন্নবী ছাত্রাবাস মাঠ আজ তারুণ্যের জয়গানে মুখরিত। ছাত্রদল কেবল রাজপথেই নয়, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এবং এই ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে তারা সুশৃঙ্খল রাজনীতির ধারক। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এই মেধাবী চিকিৎসকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা।

পেশাজীবী নেতাদের মধ্যে অংশ নেন ডক্টরস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আজিজুল হক আজাদ এবং রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ সাবু।

​ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ও রুবায়েত, প্রচার সম্পাদক তাহমিদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদিসহ স্থানীয় নেতা-কর্মীরা।

​ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল