
মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে মিঠামইন উপজেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ অক্টোবর, রোজ শনিবার বিকাল ৩টায়* মিঠামইন বাজার থেকে এই গণমিছিল শুরু হবে।
এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচারিত পোস্টারে বলা হয়েছে — শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই — আমাদের নেতা, আমাদের অহংকার। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত সকল আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য গণমিছিল।
মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে মিঠামইন বাজারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।




























