শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

প্রকাশিত:শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক:

খাল পারাপারে প্রতিবার গুনতে হতো টাকা, অপেক্ষা করতে হতো নৌকার জন্য। দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে নিজ অর্থায়নে বাঁশ-কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। তাঁর উদ্যোগে এখন বিনা মূল্যে খাল পারাপারের সুযোগ পাচ্ছেন মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মানুষ। একই স্থানে গত বছরও সেতু নির্মাণ করে দিয়েছিলেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কের জোরখলা এলাকার একটি খালের ওপর নির্মিত সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ওই স্থানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইজারা দিয়ে গোদারা (নৌকায় পারাপারের ব্যবস্থা) পরিচালনা করা হতো। খাল পারাপারে প্রতিটি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া হতো। কখনো কখনো এর চেয়েও বেশি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিন একাধিকবার এই পথে যাতায়াত করা মোটরসাইকেলচালকদের বাড়তি অর্থ ব্যয় করতে হতো। ভোগান্তিতে পড়তেন সাধারণ যাত্রীরাও।

একবার পারাপারের খরচ সামান্য মনে হলেও প্রতিদিন কয়েকবার যাতায়াত করা মানুষের জন্য তা নিয়মিত বাড়তি ব্যয়ে পরিণত হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের জন্য বিষয়টি ছিল দুর্ভোগের। এমন পরিস্থিতিতে বাঁশ-কাঠের সেতু নির্মাণ করে বিনা মূল্যে পারাপারের সুযোগ তৈরি করেছেন মিনু।

স্থানীয়দের ভাষ্য, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও পথচারীসহ অসংখ্য মানুষ এই পথে চলাচল করেন। শতাধিক মোটরসাইকেলও সড়কটি ব্যবহার করে দুই উপজেলার মধ্যে যাতায়াত করে। সেতুটি নির্মাণের ফলে নিয়মিত যাতায়াতকারীদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি চলাচল সহজ হয়েছে।

মোটরসাইকেলচালক হারুন মিয়া বলেন, ‘আমরা এই রাস্তা দিয়ে দিনে পাঁচ-ছয়বার যাওয়া-আসা করি। গত বছর থেকে আমাদের কোনো টাকা লাগছে না। এর আগে প্রতিদিন এই গোদারায় দুই-তিন শ টাকা দিতে হতো। এখন বিনা মূল্যে পার হতে পারছি। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।’

মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। গত বছরও মানুষ এখানে বিনা মূল্যে পারাপারের সুযোগ পেয়েছেন। এবারও মিনু নিজের অর্থায়নে সেতু নির্মাণ করে দেওয়ায় এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী ও দূরদূরান্ত থেকে আসা পথচারীরা উপকৃত হবেন।’

নিজের উদ্যোগ সম্পর্কে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমার বাবা মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁর সেই আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমিও মানুষের উপকারে আসার চেষ্টা করছি। দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ করতে এখানে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ জানিয়েছি। মাননীয় সংসদ সদস্যও শিগগিরই এখানে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়েছেন। সামান্য একটি উদ্যোগের মাধ্যমেও যদি মানুষের উপকার করা যায়, সেটিই আমাদের পরিবারের পক্ষ থেকে করার চেষ্টা করেছি। আল্লাহ তায়ালা যত দিন সামর্থ্য দেবেন, তত দিন মানুষের পাশে থাকার চেষ্টা করব।’



আরও খবর
পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬





মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা